x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

ইরানের পরমাণু অস্ত্র নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ভুল ছিল: ট্রাম্প

ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, গ্যাবার্ডের ধারণা ভুল। ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য।
প্রকাশঃ
অ+ অ-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার (২০ জুন) সাংবাদিকদের জানিয়েছেন, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড সম্প্রতি যে ধারণা দিয়েছিলেন, তা ভুল ছিল। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ নেই বলে তুলসী গ্যাবার্ড যে কথা বলেছিলেন, তা ছিল ভুল।"

ইরান-ইসরায়েলের যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, "যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে। আমার মনে হয় আপনারা বলতে পারেন ইরান কম ভালো করছে।" তবে তিনি এও জানান যে, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিকে 'সমর্থন' করতে পারেন। অন্য এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল-ইরান সংঘাতে 'ইউরোপ সাহায্য করতে পারবে না'।

উল্লেখ্য, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই অজুহাতে গত ১৩ জুন ভোরে ইসরায়েল দেশটিতে ব্যাপক হামলা শুরু করে। এই অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন। ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন